• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব এশিয়ার দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হওয়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতাজারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।

যদিও দ্বীপের বাসিন্দারা জাপানের জাতীয় সম্প্রচারকারী কর্তৃপক্ষ এনএইচকে-কে বলেছেন, তারা ভূমিকম্প অনুভব করেননি।

প্রসঙ্গত, বিশ্বের যতগুলো ভূমিকম্পপ্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। মূলত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে আছে এবং এই কারণে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনে থাকে।

অবশ্য এসব কম্পনের বেশিরভাগই ছোটখাটো। এছাড়া উন্নত বিল্ডিং কৌশল এবং ভালোভাবে অনুশীলন করা জরুরি পদ্ধতির কারণে বড় কম্পনের পরেও জাপানে সেটির প্রভাব সাধারণত বেশ কমই থাকে।

উল্লেখ্য, ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রায় প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের।

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo