• সমগ্র বাংলা

রূপগঞ্জে দাফনের ৪৮দিন পর ছাত্রদল নেতার লাশ উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাইদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাব কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান সাহেল, এসআই সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এর আগে, গত ৫ আগস্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাইদুল ইসলামকে রূপগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁও উপজেলার পাকুন্ডা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পাশের একটি পুকুরে ফেলে দিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। ওই রাতেই লাশ উদ্ধার করে নিহতের আত্মীয়রা রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করে। এ ঘটনায় নিহত জাইদুলের মাতা পুষ্প বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওবায়দুর রহমান সাহেল বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করায় সোমবার দুপুরে তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। তদন্ত শেষে আসামি গ্রেপ্তার করা হবে। তবে লাশ দাফনের ৪৮দিন পর উত্তোলন করায় লাশ অনেকটা নষ্ট হয়ে গেছে। তবে ময়নাতদন্তে কোনো প্রকার সমস্যা হবে না।

মন্তব্য (০)





image

উত্তেজনার পর ঐক্যের ছবি, জুলাই দিবসে একসঙ্গে ছাত্রদল-ছাত্...

রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...

image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

  • company_logo