ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা নদী থেকে হাত বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্রোতে ভেসে এসে তিস্তা নদীর বাম তীর উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের হাত পিছনে বাধা ছিল এবং মুখমন্ডল ছিলো ঝলসে যাওয়া। দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তবে স্থানীয়দের ধারণা মরদেহ উজান থেকে ভেসে এসেছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারছে না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)