• সমগ্র বাংলা

সাতকানিয়া সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়ায় সিএনজিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নগদের এক ডিএসও নিহত হয়েছে। নিহতের নাম আরমান হোসেন (২৮) নিহত আরমান হোসেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়ার আমানত উল্লাহ চৌকিদারের পুত্র।

(২২ সেপ্টেম্বর ) রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া হাসমতের দোকান নামস্থানে আহত হওয়ার পর বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নগদ'র সাতকানিয়ার ডিস্ট্রিবিউটর মো: কামরুল হাসান জানান, আরমান হোসেন নগদ’র সাতকানিয়ার ঠাকুরদিঘী থেকে ছমদিয়া পুকুর পাড় পর্যন্ত এলাকার ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। আরমান রবিবার সকালেও অন্যান্য দিনের মতো প্রথমে কেরানীহাটস্থ অফিসে আসে।

পরে কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ঠাকুরদিঘী এলাকায় যাচ্ছিল। অটোরিকশাটি হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় আরমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াই টার দিকে আরমান মারা যায়।

মন্তব্য (০)





image

উত্তেজনার পর ঐক্যের ছবি, জুলাই দিবসে একসঙ্গে ছাত্রদল-ছাত্...

রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...

image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

  • company_logo