• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে সন্ত্রাসীদের এলাপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ডজনখানেক লোক।

রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, একাধিক বন্দুকধারী শহরে একদল লোকের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে।

বার্মিংহাম শহরের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। নৈশ জীবনের এই এলাকার জনপ্রিয়তা রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে। চতুর্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

ফিটজেরাল্ড জানিয়েছেন, বন্দুকধারীরা পায়ে হেঁটে নাকি গাড়ি চালিয়ে এসেছিল, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি। আক্রান্ত এলাকা থেকে গুলি শিকার কয়েক ডজন ব্যক্তিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছর এখন পর্যন্ত ব্যাপক পর্যায়ে চার শতাধিক এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা হয়েছে। ব্যাপক পর্যায়ের হামলা বলতে সে সব ঘটনাকে বোঝায়, যেখানে অন্তত চার বা তার বেশি মানুষ আহত বা নিহত হয়েছেন।

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo