ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় যোগীরছিট কালা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাহিম মিয়া উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।
নিহত ফাহিমের বাবা ইয়াসিন মিয়া জানান, ফাহিম সকালে বাড়ি থেকে বের হয়। পরে সহপাঠীদের নিয়ে পাশের কালা মিয়ার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে খবর পেয়ে তার স্বজনেরা পুকুর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে। সে যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলো ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় শিশুর স্বজনেরা মরদেহ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় সুরতহাল করার পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)