• সমগ্র বাংলা

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাড়ির ভিতরে থাকা পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। শনিবার দুপুরে শহরের ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর বা‌ড়ি‌তে বিস্ফোরণটি হয়। তবে, এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম। 

জানা গেছে, ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে বাড়িতে পটকা তৈরির কাজ শুরু করেন। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। হঠাৎ করে দুপুরে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ হয়। এতে ঘরের টিনের চালা উড়ে গিয়ে বাইরে পড়ে।

পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি ছাগল নিয়ে মাঠে গি‌য়ে‌ছিলেন। খোকনও বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, প্রচন্ড রোদ এবং গরমে বিস্ফোরণটি হতে পারে এবং ঘটনার পর ‌থেকেই খোকন পলাতক রয়েছেন।

এর আগে, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দির মালতিনগর এলাকায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে বাড়িটির টিনশেড ও তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে চার নারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা নামে এক স্কুল ছাত্রী মারা যায়। এরপর থেকে এলাকাবাসী পকটা কারখানা বন্ধে বিভিন্ন সময় মানববন্ধন করে আসছিল। 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo