• বিশেষ প্রতিবেদন

লালমনিরহাটে ধরলায় ভাঙ্গন, নি:স্ব নদী পাড়ের মানুষ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ধরলা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই ভাঙ্গছে নতুন নতুন এলাকা।ভাঙ্গনে বিলীন হচ্ছে বসতভিটা,ফসলী জমি সহ বিভিন্ন স্থাপনা।ভাঙ্গনরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মার্ণের দাবী এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায়,লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ধরলা নদীর ভাঙ্গনে বুমকা, কর্ণপুর,ব্যাপারিটারী ,বাদাইটারী সহ ৫টি গ্রামে ধরলা নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রাম। গত ১৫দিন থেকে এ গ্রামগুলোতে নদীভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই ধরলার গর্ভে বিলীন হচ্ছে ফসলী জমি,বাগান সহ বসতভিটা। নদীভাঙ্গনে সর্বশান্ত হয়ে পড়ছে ধরলাপাড়ের হাজারো মানুষ। অনেকে বসতভিটা ও কৃষি জমি হারিয়ে অন্যের জমিতে বসবাস করছেন।মানবেতর জীবন কাটাচ্ছেন ভাঙ্গন কবলিতরা। কর্ণপুর গ্রামের ভাঙ্গন কবলিত রাবিয়া খাতুন,শফিকুল ইসলাম,বিষনু রায় জানান,নদী ভাঙ্গনের কারণে আমরা নি:স্ব হয়ে গেছি।আমাদের বাড়ীঘর জমি জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। এখন সড়কের সাথে বাড়ী করে বসবাস করছি।

এদিকে ভাঙ্গন রোধে কর্ণপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে সাড়ে ৬শ মিটার মাপের একটি কাজ ২০১৮ সালে শুরু হলেও তা এখনো শেষ হয়নি। ফলে দুর্ভোগ আরো বেড়েছে।নতুন করে দেখা দিয়েছে আরো ৭০০ মিটার এলাকায় ভাঙ্গন।এসব এলাকার আমন ধান ক্ষেত নদীতে চলে যাচ্ছে। অনেকে ধান গাছ কেটে ফেলছেন। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীশূনীল কুমার রায় জানান,নদী ভাঙ্গনরোধে  কাজ চলমান রয়েছে।তবে নিত্যনতুন এলাকা ভাঙ্গছে।জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রশমনের চেষ্ঠা চলছে।স্থায়ীভাবে কাজের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।অনুমোদন আর বরাদ্দ পেলে কাজ করা হবে।ভাঙ্গনরোধে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo