• শিশু সংবাদ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ ৪ শিশুর মৃতদেহ নদের ভাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ৪ শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই পরিবারের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকার চেক প্রদান করেন নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বুধবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে একজনের মরদেহ উদ্ধার এবং দুপুরের দিকে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে একজন এবং মোল্লাপাড়া এলাকা থেকে একজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। এছাড়াও আরেকজনের মরদেহ শুক্রবার উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo