• সমগ্র বাংলা

পাবনায় ধানক্ষেত থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হয়ত তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। 

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে মরদেহটির পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পাই। এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মরদেহের ছবি দেওয়া হয়েছে। 

 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo