• সমগ্র বাংলা

সেতু ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ, দূর্ভোগে হাজারো মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে ফুলকুমার নদের উপর নির্মিত সোনাতুলি ঘাটপাড় সেতুটি ভেঙ্গে মাঝে বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে এই সড়ক দিয়ে চলাচলকারি ৪টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। 

জানা গেছে, সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে ফুলকুমার নদের উপর ১৯৯০-৯১ সালে প্রায় ৩৩ মিটার দৈর্ঘ ও আড়াই মিটার প্রস্তের একটি সরু সেতু নির্মাণ করা হয়। সেতুটির মাঝ খানে ভেঙ্গে বড় এক গর্তের সৃষ্টি হয়। সাবধান, ঝুঁকিপূর্ণ সেতু যানবাহন চলাচল নিষেধ' লিখে একটি সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয় স্থানীয় উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি)। এতদিন এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করলেও যানবাহন ঢুকতে না পারায় কর্মজীবী মানুষ এবং এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। উপজেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সড়কটি ব্যবহার করেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি, পূর্ব ও পশ্চিম ভোটহাট এবং জয়মনিরহাট ইউনিয়নের বাউসমারি গ্রামের প্রায় ১৫/২০ হাজার লোক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন চলাচল করে এই রাস্তা দিয়ে। সেতুটি ভেঙ্গে যে কোন মুহুর্তে যোগাযোগ ব‍্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী ও সংশ্লিষ্টরা। 

উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ইতোমধ্যে সেতুটি নির্মাণের ব্যয় বিবরণী তৈরি করে দুটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। আশা রাখি দ্রুত দরপত্র আহবান করে সেতুটির কাজ করা যাবে। 

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo