• লিড নিউজ
  • অর্থনীতি

ছুটি কাটিয়ে সকাল থেকে হিলি স্থল বন্দরে ভারতীয় পন্য আমদানি শুরু 

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে গতকাল সোমবার একদিন ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি দিনাজপুরের হিলিবন্দরে ভারত থেকে পেঁয়াজ কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের কৃষিজাত পন্য আমদানি শুরু হয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে কোন ধরনের পন্য রপ্তানি চালু হয়নি।

বাংলাহিলি কাষ্টমস্ সিএন্ডএফ এজেন্ট অ্যাসাসিয়েশনের অফিস সহকারি রাশেদ আলী জানান, আজ ১৭ সেপ্টম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলাদেশী বন্দরে  একে একে প্রবেশ করতে শুরু করে পন্যবাহী ভারতীয় ট্রাক।

তিনি জানান, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে একদিনের সরকারি ছুটি থাকায় গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার হিলি স্হল বন্দরে পন্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করেনি। ছুটি শেষে আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে বানিজ্যিক কার্যক্রমে সচল হয়েছে। আপাততঃ ভারত থেকে কাঁচা মরিচ পেঁয়াজ, মসল্লা সজনা এবং পশুখাদ্য ভূষিসহ ১৫ থেকে ২০ ধরনের নিত্য কৃষিজাত পন্য আমদানি করা হচ্ছে। ভারত থেকে দৈনিক গড়ে ২৫ থেকে ৩৫টি ট্রাকে পন্য আমদানি করা হয়ে থাকে বলে জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ থেকে ভারতে কোন পন্য রপ্তানি শুরু করা যায়নি।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo