• সমগ্র বাংলা

২ এপিবিএন এর অভিযানে ৭৪ টি হারানো মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের(২এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় দেশের বিভিন্ন থানার মোবাইল হারানো ও মোবাইল ব্যাংকিংয়ে (বিকাশে,নগদে) ভুলক্রমে চলে যাওয়া টাকার

 জিডির কপি সংগ্রহ করে। এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক উক্ত বিকাশ নম্বর সমূহের পরিচয় সনাক্ত  করে মোট চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর টাকা ও হারানো ৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করে।

পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়কের নিকট হতে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৭৪ টি মোবাইল ফোন, অনলাইন ব্যাংকিং প্রতারণায় চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা মালিকগণ গ্রহণ করেন এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া ০৯(নয়) জন পুলিশ সদস্য’দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক (নিঃ) সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (সঃ) আল-আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মোঃ পলাশ হোসেন এবং মোবাইল উদ্ধার স্পেশাল টিমের ইনচার্জ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo