• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কসবায় ঈদে মিলাদুন্নবী জুশনে জুলুসে বাধা দেয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুশনে জুলুসে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সকাল থেকে ঘন্টব্যাপী পৌর শহরের কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০/২২ জন আহত হয়। এছাড়াও সংঘর্ষের সংবাদ সংগহ করতে গিয়ে সাংবাদিক মোঃ লিয়াকত মাসুদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরের গুরুত্বপূর্ণ ৩ টি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে যাতে পরবর্তী সহিংসতার ঘটনা না ঘটে।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo