• সমগ্র বাংলা

পাবনায় চেয়ারম্যানকে বের করে দিয়ে ইউপি কার্যালয়ে তালা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ চেয়ারম্যানকে বের করে দিয়ে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। 

রবিবার দুপুরে ইউপি চেয়ারম্যান মো. রবিউল করিম মাস্টারের উপস্থিতিতেই ওই ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন। 

তাদের দাবি অবৈধ সরকারের সময় এই ইউনিয়নে ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি রবিউল করিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার পদত্যাগও দাবি করেন বিএনপি নেতা-কর্মীরা।

ইউপি চেয়ারম্যান রবিউল করিম বলেন, আমি নিয়মিত অফিসে গিয়ে সাধারণ মানুষের সকল কাজকর্ম সম্পাদন করছি। আমি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। সরকারি সিদ্ধান্তের বাইরে যে কেউ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কিনা, এটাই আমার জ্ঞিজাসা। বিএনপি নেতা আবু হানিফের নেতৃত্বে বিএনপির লৈাকজন আমাকে জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে সবগুলো রুমে তালা লাগিয়ে দিয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও কোন সহযোগিতা পাওয়া যায়নি।

প্রসঙ্গতঃ চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিমাইচড়া ইউনিয়নে তালা লাগানো হলেও সেখানে এখনো প্রশাসক নিয়োগ করা হয়নি। বাকি ৪টি ইউনিয়নের চেয়ারম্যানরাও অপসারণ আতঙ্কে রয়েছে।

এ উপজেলার অধিকাংশ চেয়ারম্যানই নিয়মিত পরিষদ কার্যালয়ে যাচ্ছেন, সকল কাজকর্ম করছেন পরিষদে বসেই। ইউপি সদস্যদের সাথে সভা করছেন, উপজেলা পরিষদের সভাতেও অংশ নিয়েছেন। এলাকার লোকজন ইউনিয়ন পরিষদে আসছেন এবং প্রয়োজনীয় কাজ করছেন। পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে, সকল প্রকার সেবা পাচ্ছেন ইউনিয়নবাসী। তরপরেও তাদের অপসারণ দাবি করেছে বিএনপি। ফলে এখন বাকিরা অপসারণ আতঙ্কে রয়েছেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo