• লিড নিউজ
  • আন্তর্জাতিক

 সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা, আটক ১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা হয়েছে। সৌভাগ্যবশত এবারও তিনি বেঁচে গেছেন। ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে তার প্রচারণা দল।

জানা যায়, রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে তাকে গুলি করে হত্যার চেষ্টা হয়। এ ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প গলফ খেলার সময় ঘটনাস্থলে একাধিক গুলির শব্দ শোনা গেছে। ওই সময় তার সঙ্গে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল ছিল। তারা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায়।

এফবিআই বলেছে, আপাতদৃষ্টিতে এটি ট্রাম্পকে হত্যার চেষ্টা বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ভয় পাবেন না। আমি ভালো আছি এবং কেউ আঘাতপ্রাপ্ত হননি। ঈশ্বরকে ধন্যবাদ। তবে দুনিয়ায় এমন মানুষ আছে যারা আমাদের থামাতে যেকোনো কিছু করতে পারে। আমি আপনাদের জন্য লড়াই থামাবো না। আমি কখনো আত্মসমর্পণ করবো না। আমাকে সমর্থনের জন্য আপনাদের সবসময় ভালোবাসবো। আমাদের একতার মাধ্যমেই আমরা আমেরিকাকে আবারও মহান করবো।

এফবিআই, সিক্রেট সার্ভিস এবং স্থানীয় কর্মকর্তাদের এক যৌথ সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, গলফ কোর্সে ট্রাম্পের কাছাকাছি ছিলেন একজন সিক্রেট সার্ভিস এজেন্ট। তিনি রিসোর্টের সীমানার কাছে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পান এবং তাকে লক্ষ্য করে গুলি চালান।

সন্দেহভাজন ব্যক্তি পাল্টা গুলি চালিয়েছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়।

গুলির পরপরই ওই ব্যক্তি কালো রঙের গাড়িতে চড়ে একটি জঙ্গলাকীর্ণ এলাকায় পালিয়ে যান। তবে শিগগির তাকে খুঁজে বের করে আটক করে নিরাপত্তাকর্মীরা।ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, একটি গো প্রো ক্যামেরা, আগ্নেয়াস্ত্র স্কোপ এবং একটি একে-৪৭ ধরনের রাইফেল উদ্ধার করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo