• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বীরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চোর সন্দেহে জীবন ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে ওই হত্যার ঘটনা ঘটেছে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে।

হত্যার শিকার জীবন ইসলাম (২৪) বীরগঞ্জ পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিস সংলগ্ন মহল্লার রুস্তম আলী গাঠুর ছেলে।

জানা গেছে, জোস্না ফিলিং স্টেশনের পাশে রাখা একটি গাড়ী থেকে শনিবার রাতে ব্যাটারী চুরির ঘটনা ঘটে। এব্যাপারে সন্দেহ বশতঃ ভোরে জীবন ইসলামকে বাড়ী থেকে ডেকে  নিয়ে  পিটাতে শুরু করে কয়েকজন। সকাল ১১ টার দিকে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যান তারা। এসময় তাকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। এসময় লাশ ফেলে পালিয়ে যায় তারা।

বীরগঞ্জ থানার ইনচার্জ মজিবুর রহমান জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরিসহ লাশ উদ্ধার করে ময়না তদন্তে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা। 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo