ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনলাইন নেটওয়ার্ক জার্নালিষ্টের সভপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানী, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, সাইমুম সাব্বির শোভন, কোষাধ্যক্ষ সাগর ফরাজী, কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এম. সুলতান আলম, আব্দুল আজিজ, তানিয়া আক্তারসহ অন্যরা বক্তব্য রাখেন।
নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...
নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...
নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যম...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

মন্তব্য (০)