• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৪ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৪১ হাজার ৮৪ জনে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে জাতিসংঘের একটি স্কুলে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে বোমা বিস্ফোরণে ঘটিয়ে অন্তত ২ জনকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৮৪ পৌঁছেছে। নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনে আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিশ্ব সম্প্রদায়ের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবির পরও ইসরাইল অবরুদ্ধ গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলে আসছে, ‘গাজায় যুদ্ধের সব নিয়ম ভঙ্গ করা হয়েছে।’

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

 

 

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo