• সমগ্র বাংলা

আশুগঞ্জে বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টোলপ্লাজা এলাকায় শনিবার সকালে পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তারা প্রাইভেটকার ও পিকআপ ভ্যানে করে এসব মাদক পাচার করছিলো।সকাল ছয়টার দিকে ১০৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাটের উজ্জল কুমার দেব, একই এলাকার মাহমুদুর হাসান ও বিয়ানীবাজারের শামসুল ইসলাম।

তারা একটি পিকআপ ভ্যানে করে এসব মাদক নিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে একই এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, লক্ষীপুর জেলা সদরের মো. রিয়াজ ও নরসিংদীর মনোহরদীর মো. নজরুল ইসলাম। আশুগঞ্জ থানার এস.আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী এসব অভিযানে নেতৃত্ব দেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo