• লিড নিউজ
  • অর্থনীতি

উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, কমেছে লোডশেডিং 

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: পুরোপুরি বন্ধে হয়ে পড়ার ৩দিনের মাথায় আবারো বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। 

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী  আবু বক্কর সিদ্দিক জানান,  ওভারহোলিং শেষে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল ৫টায় সচল করা হয়েছে, আর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে রাত ৮টা পর থেকে।  উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রীডে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের কাছে যন্ত্রাংশ সরবরাহ পাওয়া গেলে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বন্ধ হয়ে পড়া তৃতীয় ইউনিটটিকে কয়েকদিনের মধ্যে সচল করা সম্ভব হবে আশা করছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বছরের শুরু থেকে পুরো অচল হয়ে পড়ে রয়েছে৷ সর্বশেষ তৃতীয় ইউনিটটি যান্ত্রীক ত্রুটির কারনে গেল সোমবার বন্ধ হয়ে পড়ায় সাথে সাথে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল।

এদিকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের কারনে লোডশেডিং কমেছে দিনাজপুরসহ উত্তরের জেলায়। কৃষিক্ষেত্রে চাষাবাদে বিদ্যুৎ নির্ভর সেচযন্ত্রের পাশাপাশি ভোগান্তি কমেছে অন্যান্য সেক্টরে। উৎপাদনে প্রাণচাঞ্চল্য বেড়েছে চালকলসহ শিল্প কারখানায়। 

দেশের প্রথম কয়লা ভিত্তিক এই কেন্দ্রটি পাশ্ববর্তী বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলিত কয়লা পুড়িয়ে বাষ্প চালিত ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo