প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে মুনিরা ইয়াসমিন (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকালে জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের রেল ঘুন্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু মুনিরা ইয়াসমিন হলো একই গ্রামের শাজাহান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮টায় সময় নিজ বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে শিশুর বাবা তার মেয়েকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন ।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)