প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাঙ্কি বিস্ফোরণের ৪ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: ইমরান (৩২), মো: সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো: মনির (২৮) যাদের সকলের বাড়ি নীলফামারী সৈয়দপুরের অফিসার্স কলোনীতে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে নিহত চারজনের এই নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভিতরে প্রবেশ করলে তাৎক্ষণিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্যাংকটির ওপরে চারজন ও ও নিচে ৩ জন কাজ করছিলেন বলে জানা যায়।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)