• সমগ্র বাংলা

জামালপুরে দশম গ্রেডের দাবিতে সার্ভিয়ারদের স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ সরকারের নির্ধারিত দশম গ্রেডের দাবিতে জামালপুরে স্মারকলিপি দিয়েছে বঞ্চিত সার্ভিয়াররা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপি প্রদান করার পরে সার্ভিয়াররা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তাদের দাবি নিয়ে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার মো.সেলিম হাসান, বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডর সার্ভিয়ার মো,আল জুবায়ের হোসেন প্রমুখ।বক্তরা বলেন, সরকারের সকল মন্ত্রনালয়ে ও বিভাগীয় অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা ও বেতন স্কেলের দশম গ্রেডে নির্ধারন করা হয়েছে।

কিন্তু সার্ভিয়িং ডিপ্লোমাধারীদের জন্য সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডেওে কয়েকধাপ নিচে ১৪, ১৫, ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। যা সম্পূর্ন বৈষম্যমুলক। আমরা এই বৈষম্য দূর করে আমাদেও সকলকে দশম গ্রেডে উন্নীতকরনের দাবি করেন তাঁরা। এ সময় বিভিন্ন উপজেলার সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo