• সমগ্র বাংলা

দৈনিক করতোয়া পত্রিকার এজেন্ট মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা এজেন্ট মোস্তাফিজুর রহমান গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তাফিজুর রহমান উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকার সাবেক ইউপি সদস্য মৃত ওসমান আলী সরকারের তৃতীয় পুত্র। তিনি দীর্ঘ চার যুগ ধরে দৈনিক করতোয়া পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মিনাবাজার তনুরাম ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে তাঁর মৃত্যুতে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সম্পাদনা পরিষদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, উপজেলা প্রতিনিধিগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo