ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়াদের বাদ দেওয়াসহ ৯ দফা দাবিতে আজ বুধবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। নব গঠিত " হৃদয়ে মুক্তিযুদ্ধ '৭১" এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় মুক্তিযুদ্ধকালিন ভারতে প্রশিক্ষন প্রাপ্ত মুক্তিযোদ্ধারা।
অন্যান্য দফার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিলকৃত ভুয়া মুক্তিযোদ্ধাদের অর্থসহ সকল সুযোগ সুবিধা বন্ধ করা, ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় চাকুরিসহ দেওয়া সকল সুবিধা বাতিল ও অর্থ ফেরত নেওয়া এবং ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পৃথক তালিকা প্রণয়নসহ মুক্তিযোদ্ধা সংসদ সচলের দাবি জানানো হয়েছে। কর্মসূচি চলার সময় বক্তব্য দেন নব গঠিত হৃদয়ে মুক্তিযুদ্ধ ৭১ এর আহবায়ক সফিকুল হক ছুটু। এসময় দাবিনামা পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মকশেদ আলী মঙ্গলিয়া।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)