ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির উদ্দিন নামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধের প্রতিবেশী ভাতিজা নুরে আলমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা স্বীকার করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
স্থানীয়রা জানান, বৃদ্ধের উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারে। একপর্যায়ে ঘটনাস্থলেই বৃদ্ধ বছির উদ্দিন মারা যান।
এ বিষয়ে ওসি গোলাম মর্তুজা বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)