• সমগ্র বাংলা

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের নওযোয়ান মাঠে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। 

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহের সভাপতিত্বে নওগাঁ জেলা সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল ও নার্সারি মালিক মোস্তাক আহমেদ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধিজনরা উপস্থিত ছিলেন। মেলার আয়োজকরা জানান মেলায় ৪০টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের চারার দিয়ে সাজানো হয়েছে। ফুল গাছের চারা ৫০-১০০ টাকা এবং ফলজ-বনজ শোভা বর্ধনকারী গাছের চারা ১০০ টাকা থেকে ৩ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা গাছ রোপনের পরামর্শ প্রদান হয়।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo