ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়ায় শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরে রাতের আঁধারে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।সোমবার দিবাগত রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সাধারন সম্পাদক কুটিশ্বর দেব জানান, সোমবার রাতে তালাবদ্ধ মন্দিরের তালা না ভাঙ্গতে পেরে বাহির থেকে জানালার গ্রীল দিয়ে শাবল বা লোহার রড জাতীয় কিছুর আঘাতে মহাদেব সহ তিনটি প্রতিমা ভাঙচুর করে।
সকালে পূজারিরা মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখে বিষয়টি তাকে অবহিত করে।
কুটিশ্বর দেব আরো জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে প্রয়োজনে দূর্গাপুজা বন্ধ করে দেওয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতাকারীকে কোন ছাড় দেওয়া হবে না।
চাটমোহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)