ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ বিষয়ে কথা বলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
তবে এই প্যাকেজে কী থাকছে, সুযোগ-সুবিধা কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক তরুণদের জন্য ‘জেন জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। এ সময় টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার ও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিংয়ের পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের ...
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস (এআই) বা...
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন...
নিউজ ডেস্কঃ রাতের আকাশের বিশাল অন্ধকারের কথা ভাবুন তো।...
নিউজ ডেস্কঃ নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরি...

মন্তব্য (০)