• উদ্যোক্তা খবর

কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্তিতে বাকৃবির বাঁধন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ  স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদের কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্তি ও ২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাঁধনের বাকৃবি জোনাল পরিষদের কার্যালয়ে সংগঠনটির ২৫তম বছরে পদার্পনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাঁধন বাকৃবি জোনাল পরিষদের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল্লাহ, বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজীসহ বাকৃবি জোনাল পরিষদের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতৃবৃন্দরা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও অনলাইন কুইজে মেতে উঠেন বাকৃবির বাঁধনকর্মীরা।

এসময় সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ফেরদাউস রিফাত বলেন, ২৪ বছরের সুদীর্ঘ এই পথচলায় ময়মনসিংহ অঞ্চলে সর্বমোট ৩৫,৪২৫ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করা হয়েছে। এছাড়া বাকৃবি জোনের মাধ্যমে ৫৬,৮৮১ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে সক্ষম হয়েছি। 

সভাপতি সোয়েব মীম বলেন, ময়মনসিংহ একটি থ্যালাসেমিয়াপ্রবণ অঞ্চল। প্রায় প্রতিদিনই থ্যালাসেমিয়া রোগীর জন্য আমাদের রক্ত সরবরাহ করতে হয়। সম্মানিত রক্তদাতারাই আমাদের সংগঠনের প্রাণ। আমরা আশা করি আগামী দিনগুলোতে মানবতার সেবায় রক্তদাতারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। 

বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজী বলেন, 'একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বাঁধন- এই মূলমন্ত্রকে সামনে রেখে বাঁধন বাকৃবি জোনের কার্যক্রম শুরুর ২৪ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বাকৃবি জোনের অন্তর্গত সকল হল ইউনিটের সদস্য এবং শুভাকাঙ্খীদের বাঁধন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 


বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায় কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করবো সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেকদূর এগিয়ে যাবে।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo