• সমগ্র বাংলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চাঁনপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি পড়ার জন্য প্রতিদিনের মতো নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। এসময় স্থানীয় লোকজন নাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা  ধারনা করছেন মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনায়  ঘটেছে।

 

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo