• সমগ্র বাংলা

পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় দুইদিনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার ও সোমবার অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলার আলাদা স্থান থেকে অস্ত্র তিনটি উদ্ধার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, রোববার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার রাজাপুর গ্রামের ক্যালিকো মেইনগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করে। 

এছাড়া সোমবার ভোররাতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল আটঘরিয়া উপজেলার একদন্ত বাড়ইপাড়া গ্রামের মর্ডান কেজি স্কুল এর পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী চায়না রাইফেল সাদৃশ্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে একই দল পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের জনৈক বাদশার লিচু বাগানের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। এসব অভিযানে নেতৃত্ব দেন পাবনা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন, এসআই মাহমুদুর রহমান ও এসআই বেনু রায়।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo