• সমগ্র বাংলা

চাটমোহরে বাঘলবাড়ি মাদ্রাসার সভাপতি রাসেলের দুর্নীতির বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদের নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা চত্ত্বরে উক্ত এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত এলাকার সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ মানববন্ধনে বক্তব্য দেন, আলহাজ্ব মোঃ গোলবার হোসেন, জাহের আলী সরদার, বর্তমান ইউপি সদস্য আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ। বক্তারা অভিযোগ করেন, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা'য় সভাপতি থাকা কালীন মোঃ রাসেল আহম্মেদ প্রায় ৭০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হাতিয়ে নিয়েছে এছাড়া নানা অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করেছে। বক্তারা আরো বলেন, এমনকি সে নিজেও অনিয়ম তান্ত্রিকভাবে ও ক্ষমতার জোরে সভাপতি হয়েছে।

মানববন্ধনে এলকাবাসী এ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন। এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার মাওঃ মোঃ ওসমান গণী বলেন, আমি তখন এই মাদ্রসার সহকারী শিক্ষক হিসেবে চাকুরিরত ছিলাম। তখন এই মাদ্রাসায় সুপার হিসেবে দায়িত্বে ছিলেন মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদী ও সভাপতি হিসেবে মোঃ রাসেল আহম্মেদ ছিলেন। সে সময় তারা সুপার, দুইজন শিক্ষক, পিয়ন, আয়া ও নাইট গার্ড পদে নিয়োগ দিয়েছেন। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo