• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহতের খবর পাওয়া গেছে। এ সময় গুলিতে আরও ২জন আহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫)। আহতেরা হলেন জয়ন্তের বাবা মহাদেব সিংহ ও দরবারু। জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, দরবারু ও জাম্বুসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু মারা যায়। পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী বিএসএফের গুলিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, তিনি বিএসএফের গুলিতে হতাহতের বিষয়টি জেনেছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo