• বিশেষ প্রতিবেদন

ফরিদপুরে জলাভুমি পুনরুদ্ধার চায় মৎস্যজীবিরা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার উত্তর কোমরপুর এলাকার সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ (রজিঃ নং-৯৫) এর বন্দোবস্তোকৃত ১৬ একরের জলাশয়টি সম্প্রতি স্থানীয় কতিপয় দূর্বৃত্ত দখল করে নিয়েছে দাবী করে জলাশয়টি পুনরুদ্ধারের দাবী জানিয়েছে মানববন্ধন করেছেন সুবিধাভোগী মৎস্যজীবিরা। 

রোববার ( ৮ ই সেপ্টেম্বর)  বিকেলে জলাশয়ের পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত হয়ে ওই সমবায় সমিতির সভাপতি শংকর হালদার জানান, কোমরপুর এবং শোভারামপুর এলাকার মোট ১৬ একরের জলাশয়টি পানি উন্নয়ন বোর্ড থেকে ২০২৩ সালের ১৭ মে থেকে তিন বছরের জন্যে বন্দোবস্তো নিয়ে অর্ধশত মৎস্যজীবি পরিবার সেখানে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। কয়েকদিন আগে সেখানে স্থানীয় কতিপয় ব্যাক্তি মাছের পোনা ছেড়ে দিয়ে দখল নেয় জলাশয়টি, এতে বিপাকে পড়েছেন প্রকৃত মৎস্যজীবিরা। তাই মানববন্ধন থেকে জীবিকার অন্যতম উৎস্য ওই জলাশয়টি দখলকারীদের থেকে মুক্ত করে প্রকৃত মৎস্যজীবিদের বুঝিয়ে দেয়ার আহ্বান জাননো হয় প্রশাসনের প্রতি। 

মানববন্ধনকারীরা আরো জানান, স্থানীয় দেলোয়ার জোয়ার্দার, শাহীন জোয়ার্দার, সাত্তার জোয়ার্দার, সিদ্দিক জোয়ার্দার, টুটুল খন্দকার, ওয়াজেদ আলী ব্যাপারী  গংরা জোরপূর্বক জলাশয়টি দখল করার পর থেকে ওই জলাশয়ে কাউকে না যাওয়ার জন্যে হুমকী দিয়ে আসছে। এতে মৎস্যজীবি পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবী করা হয়।

যদিও অভিযুক্তরা দাবী করেন, মৎস্যজীবিরা জলাশয়টি বন্দোবস্তো নেয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এলাকার মানুষের স্বার্থে মাছ ছাড়া হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo