ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে পরে ট্রাক উল্টে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক।
নিহত ট্রাকের হেলপার সাইফুল ইসলাম (১৯) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকার আ: বাতেনের ছেলে এবং আহত ট্রাক চালক নাঈম (২৫) সাভারের আশুলিয়া মির্জাপুর নগরের পুরগাও নতুন পাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম চরতিল্লী মতির মোড়ে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন সংযোগ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতে ভূট্টা ভর্তি করে ট্রাকটি সাটুরিয়ার শিমুলিয়া থেকে গাজীপুরে যাওয়ার পথে তিল্লী মতির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির ড্রাইভার ও হেলপার কে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করে। আর আহত ড্রাইভার নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাটুরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক ও মালামাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...
নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

মন্তব্য (০)