ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে দুইদিন ব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ চলছে। রবিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পৃষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় ২দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের প্রথমদিন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সভাপতিত্বে প্রশিক্ষণে পাঠদান করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: রেজাউল করিম। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামও প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন সবজির বীজসহ পতিত জমিতে পুষ্টিবাগান তৈরির জন্য অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে জানান কৃষি কর্মকর্তা। এসময় প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানের সঠিক ব্যবহার করে সাংসারিক কাজের ফাঁকে নিজেদের পতিত আঙ্গিনায় সবজির বাগান করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার প্রতি আহব্বান জানান কর্মকর্তারা।
রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

মন্তব্য (০)