• লিড নিউজ
  • বিনোদন

স্ত্রী জেসমিনের সঙ্গে সংসার ভাঙার কারণ জানালেন বাদশা

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতীয় র‍্যাপ গায়ক বাদশার ঘর ভেঙেছে বছর তিনেক হলো। ছড়িয়েছে গায়কের নতুন সম্পর্কে জড়ানোর খবর। কিন্তু প্রথম সংসার ভাঙার কারণ অজানা ছিল ভক্তদের। এবার বাদশা জানালেন স্ত্রী জেসমিনের সঙ্গে সংসার ভাঙার কারণ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশা জানান, তারা দুজনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন, যদি কোনোভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন।

কিন্তু তাদের দাম্পত্য জীবন প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। যার প্রভাব পড়ছিল সন্তানের ওপর। বাদশা বলেন, “আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। যথাসাধ্য চেষ্টার পরেও আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের কথা ভেবে।” এদিকে বিচ্ছেদের পর জেসমিন থিতু হয়েছেন লন্ডনে। বাদশা-জেসমিনের ঘরে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। মায়ের সঙ্গে লন্ডনেই থাকে সে। ফলে বাবা-মেয়ের কালেভাদ্রে হয় বলে জানান গায়ক। তার কথায়, “দেখা করি ওর সঙ্গে।

তবে খুব বেশি দেখা হওয়ার সুযোগ থাকে না, যেহেতু ও লন্ডনে থাকে।”গুঞ্জন আছে, ইশা রিখি নামের এক পাঞ্জাবি নায়িকা সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্ক চলছে বাদশার। এক বছর ধরে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন বাদশা-ইশা। গায়কের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এক বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক।

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo