• সমগ্র বাংলা

কালিয়াকৈরে হুমায়ুন কবির খাঁনের নাগরিক সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃতিসন্তান নবনির্বাচিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা। 

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশিক নগর পার্কে এই সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় নাওলা গ্রামের জনগণ। নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিতে নারী-পুরুষ নির্বিশেষে এলাকার লোকজন উপস্থিত হন। ফুল দিয়ে তাকে বরণ করেন এবং শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আঃ বারেক। উপস্থিত ছিলেন আঃ মালেক, আউলাদ হোসেন, ইব্রাহিম খলিল, পরিমল শাহা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা হুমায়ুন কবির খাঁনের নেতৃত্বে এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার আশা প্রকাশ করেন।

 প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির খাঁন বলেন, "আপনারা আমার আপনজন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। আমি চাই, আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে।"তিনি আরও বলেন, "এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে আমি সবসময় আছি এবং থাকব। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে কালিয়াকৈরকে একটি উন্নত, সমৃদ্ধ ও মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

এ সময় উপস্থিত সবাই হুমায়ুন কবির খাঁনের প্রতি সমর্থন জানিয়ে তার ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo