• সমগ্র বাংলা

ফুটবল খেলতে গিয়ে দুধকুমার নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নীচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহ অধ্যাপক (ইংরেজি) হামিদুল ইসলাম এর ছেলে সিয়াম ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহ অধ্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে ২ জনেই নদের স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খোঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo