• সমগ্র বাংলা

টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি সভাপতি সেলিমুজ্জামান সদস্য সচিব সন্তোষ কুমার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৭ সেপেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক বর্ধিত সভায় উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়। 

কমিটির সদস্যরা হলেন- প্রধানশিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধানশিক্ষক- এসএম ছাত্তার, আব্দুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক- মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার ও অফিস সহকারী আব্দুল কাদের। 

নবনির্বাচিত সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত বলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। তিনি সকল শিক্ষক ও কর্মীচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই বর্ধিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 ক্যাপশন: এডহক কমিটির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু ও সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo