ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে একটি ট্রাকের হেলপার নিহত এবং চালক আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার সৌরভ পাহান জয়পুরহাট জেলার পাঁচবিবির সুলতানপুর গ্রামের হরিপদ পাহানের ছেলে। আহত চালক হাফিজুর রহমানকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, দিনাজপুরের ঘোড়াঘাটের কানাগাড়ি বাজার এলাকায় রাস্তার উপর পার্কিং করে রাখা গাছের গুড়ি ভর্তি একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে চলন্ত ট্রাকের হেলপার নিহত হয়েছে। আহত চালক হাফিজুর রহমানের অবস্হা গুরুত্বর। দুর্ঘটনার পর পরই পার্কিং এ থাকা ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)