• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লী চিকিৎসকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৭) নামে এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক। বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকাল ১১টার দিকে আব্দুল মতিন একটি অটো রিকশাযোগে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার সংলগ্ন সরকারি বীজ হিমাগারের কাছে পৌঁছান।

এসময় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার জানান ‘পরিবার থেকে অসাবধানতাবশত দুর্ঘটনার বিষয় জানিয়ে তারা মরদেহটি ময়না তদন্ত না করেই নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা তাদের আবেদনটি গ্রাহ্য করেছি।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo