• সমগ্র বাংলা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩ তম শাহাদৎ পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) যশোরের শার্শার কাশিপুরে নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে বিজিবি, উপজেলা প্রশাসন, নূর মোহাম্মাদের পরিবার, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে বীরের সম্মানে সমাধীস্থলে গার্ড অব অনার, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নুর মোহাম্মদের দৌহিত্র নিয়ামুল ইসলাম উৎস, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাহবুব আলম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, নুর মোহাম্মদ কওমী মাদ্রাসার পর্ষদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রার মোহতামিম মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তির্গ। 

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের (৫ই সেপ্টেম্বর) যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। পরে শার্শা উপজেলার সীমান্তবর্তী কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 'বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo