• সমগ্র বাংলা

রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পিয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। উপজেলা কৃষি অফিসার ফারজানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪০জন কৃষকের মাঝে মাসকলাই চাষের ক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫কেজি বীজ, এমওপি সার ৫কেজি, ও ডিএপি সার ১০কেজি করে বিতরণ করা হয়।

এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ২০০জন কৃষকের মাঝে প্রতিজন কৃষককে ১কেজি বীজ, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি, বালাইনাশক ও পলি নেট বিতরণ করা হয়। যত্ন সহকারে সরকারের প্রদান করা এই উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে মাসকালাই ও পেয়াজের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের আহব্বান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo