• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের হাতে আটক ৩ নাবিক উদ্ধার 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে চাঁদাবাজদের হাতে জিম্মি হওয়া জাহাজের তিন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। জিম্মি হওয়া পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি তাসমিয়ারা-১’ এর মালিকপক্ষ কোস্টগার্ডকে জানালে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক তিন নাবিককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টায় মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেডের পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি তাসমিয়ারা-১’ এর তিন নাবিক দৈনন্দিন কাজে নারায়ণগঞ্জের ফতুল্লার আলিগঞ্জ মাদরাসা ঘাট এলাকায় যান। পরে দুষ্কতিকারীরা চাঁদা দাবি করে তাদের জিম্মি করে রাখেন। পরে জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতা চায়।

তৎক্ষণিকভাবে কোস্টগার্ড স্টেশন পাগলার আট সদস্যের একটি আভিধানিক দল আলিগঞ্জ মাদরাসা ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যান। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo