ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় খেলা শেষে প্রতিবেশী শিশুদের সাথে পুকুরের পানিতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তানভীর জামান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত তানভীর চুটচুটিয়া গছ গ্রামের আবুল কাশেমের ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চুটচুটিয়া গছ গ্রামের এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে শিশু তানভীর বাড়ির পাশে তার প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলেন। এর মাঝে পাশে থাকা পুকুরে সবাই মিলে গোসল করতে নামেন। সাঁতার না জানায় গোসলের মাঝে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পাশে থাকা শিশুরা তাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসে। তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরমান আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)