• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ ও বিােভ মিছিল করে শিার্থীরা। মঙ্গলবার শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃষ্টির মধ্যেই জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিােভ মিছিল নিয়ে  চৌরাস্তাা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে তারা। 

সর্বধর্মীয় ঐক্যজোট ঠাকুরগাঁওয়ের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন রিংকু রায়, টিংকু রায়, সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিার্থী আলবিদা হাবিব ঐশী, রিভার ভিউ বিএম কলেজের শিার্থী রাকিব, ভবেশ রায়, খুশি রায়, জিয়াদ হাসান, মোঃ রাকি, রাব্বি, পাপন ঠাকুর, হাসান, নেহা, তাপসী, সিপিবি জেলা কমিটির নেতা বাবু, তেল গ্যাস জেলা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, রিকশা ইউনিয়নের নেতা আবু তাহের প্রমুখ। 

বক্তারা বাংলাদেশ একটি অসাম্প্রতিক রাষ্ট্র কিন্তু কিছু দুষ্কৃতিকারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে ভাঙচুর হামলা ও অগ্নিসংযোগ করছে উল্লেখ করে, দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করার জন্য সকল ধর্মের ছাত্র জনতাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান। এ সকল কাজকে রুখে দিতে সকল ধর্মের মানুষদের একত্রিত হয়ে সচেতন থাকার বিষয়টি তুলে ধরেন বক্তারা। 

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo