• সমগ্র বাংলা

দিনাজপুরে গনপিটুনিতে নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা সদরের ঝানজিরা গ্রামে গনপিটুনিতে আইনুল ইসলাম নামে এক ব্যক্ত নিহত হয়েছে। মোটর সাইকেল মোবাইল ফোন চুরি করে পালানাের সময় সোমবার রাতে ওই ঘটনা ঘটেছে৷ আজ মঙ্গলবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।নিহত আইনুল ইসলাম (৩৩) জেলার চিরিরবন্দরে তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।কোতয়ালী থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম জানান, ঝানজিরা গ্রামের রাস্তার উপর থেকে আইনুলের লাশ উদ্ধার করেছেন তারা। সোমবার রাতে জনৈক জাফরের বাড়ীতে একটি মোটর সাইকেল এবং দুইটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল তিনজন চোর।

টের পেয়ে গ্রামবাসির ধাওয়ায় দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যায়। এসময় গনপিটুনিতে প্রান হারায় আইনুল। ঘটনাস্হল থেকে তিনটি মোবাইল ফোন এবং মোটর সাইকেলেটি উদ্ধার করা হয়েছে। তিনটি মোবাইল ফোনের মধ্য একটি নিহত আইনুল ইসলামের,  অন্য দুইটির মালিকানা দাবি করেছে জাফরের পরিবারের সদস্যরা। ময়না তদন্তে লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo